মালদার আইসিডিএস দপ্তরে সাপের উৎপাত - The News Lion

মালদার আইসিডিএস দপ্তরে সাপের উৎপাত

 


দি নিউজ লায়ন;  অফিস ঘরের কম্পিউটারের সামনে ফনা তুলে রয়েছে বিষধর কিং কোবরা । অফিস ঘরে ঢুকতেই আঁতকে ওঠেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মী , অফিসারেরা। হুরমুড়িয়ে অফিস ঘর ছেড়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে আসেন প্রত্যেকেই। এটা শুধু একদিনের বিষয় নয়, প্রায় দিনই বিষধর সাপের দৌরাত্ম্যে আতঙ্কিত মালদার আইসিডিএস দপ্তরের অফিসার ও কর্মীরা। 


 শহরের বাধরোড সংলগ্ন এলাকায় রয়েছে আইসিডিএস দপ্তরটি। সেখানেই যখন তখন টেবিলে, কম্পিউটারের সামনে ফণা তুলে ধরেছে বিষধর গোখরা। এই পরিস্থিতিতে আতঙ্কে সংশ্লিষ্ট দফতরের কর্মীরা তিন দিন অফিস বন্ধ রাখেন। মঙ্গলবার সকালে অফিস খুলতেই আবারো সেই দৃশ্য । তবে এবার কম্পিউটারের সামনে নয়, ওই দপ্তরের স্টোররুমে রয়েছে বিষধর গোখরোটি। যা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই দপ্তরের পুরুষ এবং মহিলা কর্মী, অফিসারেরা। 


দীর্ঘ চেষ্টার পর খবর দেওয়া হয় মালদার সর্প বিশারদ নিতাই হালদারকে । প্রায় এক ঘণ্টার চেষ্টায় নাগালে আসে বিষধর সাপটি। প্রায় সাড়ে চার ফিট লম্বা সাপটি দেখে আঁতকে উঠেন সংশ্লিষ্ট দপ্তরের অফিসার , কর্মীরা । এই ধরনের বিষধর সাপ আরো রয়েছে অফিসের মধ্যে, এমন দাবি করেছেন দফতরের কর্মীরা । তাই ওই দপ্তর সংলগ্ন এলাকার জঙ্গল পরিষ্কার এবং অফিস সংস্কারের দাবি তুলেছেন কর্মরত অফিসার ও কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.